Terms & Conditions (শর্তাবলী)

সর্বশেষ আপডেট: ১ নভেম্বর, ২০২৩

১. সার্ভিস এগ্রিমেন্ট

MarketCafe-এর সার্ভিস গ্রহণ করার মাধ্যমে আপনি আমাদের শর্তাবলীর সাথে সম্মত হচ্ছেন। আমরা একটি মিডিয়া বায়িং এজেন্সি হিসেবে আপনার হয়ে Meta (Facebook/Instagram) এবং TikTok-এ অ্যাডস ম্যানেজ করবো। আমাদের কাজ হলো আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রমোশন করা, কিন্তু সেলস গ্যারান্টি দেওয়া আমাদের সার্ভিসের আওতাভুক্ত নয়।

২. ক্লায়েন্টের দায়িত্ব (Client Responsibility)

  • অ্যাড চালানোর জন্য প্রয়োজনীয় পেজ অ্যাক্সেস সময়মতো প্রদান করা।
  • প্রোডাক্টের সঠিক তথ্য, ছবি বা ভিডিও সরবরাহ করা।
  • কাস্টমারদের মেসেজ ও কমেন্টের রিপ্লাই দেওয়া (যদি কমিউনিটি ম্যানেজমেন্ট আমাদের প্যাকেজে না থাকে)।

৩. অ্যাড বাজেট ও পেমেন্ট (Ad Budget & Payment)

আমাদের প্রাইসিং প্যাকেজে উল্লেখিত ফি শুধুমাত্র সার্ভিস চার্জ। অ্যাড চালানোর জন্য ফেসবুক বা টিকটককে যে টাকা দিতে হবে (Ad Budget), তা সম্পূর্ণ ক্লায়েন্টের দায়িত্ব।

  • অ্যাড বাজেট অগ্রিম প্রদান করতে হবে (যদি আমাদের কার্ড ব্যবহার করা হয়)।
  • সার্ভিস চার্জ মাসের শুরুতে অ্যাডভান্স পে করতে হবে।
  • ডলার রেট মার্কেট অনুযায়ী পরিবর্তনশীল এবং ড্যাশবোর্ডে আপডেট করা থাকবে।

৪. প্ল্যাটফর্ম পলিসি (Meta/TikTok Policy)

ফেসবুক এবং টিকটকের নিজস্ব অ্যাডভার্টাইজিং পলিসি রয়েছে। ক্লায়েন্টের প্রোডাক্ট বা সার্ভিস যদি তাদের পলিসি ভায়োলেট করে এবং এর ফলে অ্যাড অ্যাকাউন্ট বা পেজ রেস্ট্রিক্টেড হয়, তবে MarketCafe এর জন্য দায়ী থাকবে না। আমরা সবসময় পলিসি মেনে অ্যাড সেটআপ করার চেষ্টা করি।

৫. রিফান্ড পলিসি (Refund Policy)

প্ল্যাটফর্মে (Meta/TikTok) অ্যাড বাজেট স্পেন্ড হয়ে গেলে তা কোনোভাবেই রিফান্ডযোগ্য নয়। সার্ভিস চার্জ রিফান্ডের ক্ষেত্রে আমাদের বিস্তারিত 'Refund Policy' পেজটি দেখুন। কাজ শুরু হওয়ার পর সেটআপ ফি রিফান্ড করা হয় না।

৬. সার্ভিস পলিসি ও কমিউনিকেশন

অফিসিয়াল কমিউনিকেশন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের ড্যাশবোর্ডের মাধ্যমে হবে। আমরা ২৪-৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো রিকোয়েস্ট প্রসেস করার চেষ্টা করি (ওয়ার্কিং ডেজ)। অ্যাড রেজাল্ট প্রতিদিন মনিটর করা হলেও রিপোর্ট প্যাকেজ অনুযায়ী পাঠানো হবে।

নোট: MarketCafe যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখে। বড় কোনো পরিবর্তন হলে ক্লায়েন্টদের ইমেইল বা ড্যাশবোর্ড নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।