মার্কেটিং নিয়ে কনফিউশন দূর হোক চায়ের আড্ডায়! আপনার সাধারণ সব প্রশ্নের সহজ ও সরাসরি উত্তর নিচে দেওয়া হলো।
MarketCafe সম্পর্কে
MarketCafe আসলে কী?
আমরা বাংলাদেশের একটি ডেডিকেটেড মার্কেটিং এজেন্সি। লোকাল বিজনেস, ই-কমার্স এবং সার্ভিস প্রোভাইডারদের জন্য আমরা Meta ও TikTok-এ প্রফেশনাল মিডিয়া বায়িং এবং অ্যাড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট সার্ভিস দিয়ে থাকি।
আমার বিজনেস একদম নতুন/ছোট, আপনারা কি কাজ করবেন?
অবশ্যই! আমরা বিশ্বাস করি প্রতিটি বড় ব্র্যান্ডের শুরুটা ছোট থেকেই হয়। ছোট বাজেটের বিজনেসগুলোর গ্রোথ নিশ্চিত করতে আমাদের আলাদা স্ট্র্যাটেজি রয়েছে। আমরা আপনার বাজেটের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করি।
আপনারা কি শুধু কনসালটেন্সি দেন নাকি অ্যাড রান করেন?
আমরা ফুল-সার্ভিস মিডিয়া বায়িং করি। অর্থাৎ, আপনার ক্যাম্পেইন স্ট্র্যাটেজি বানানো থেকে শুরু করে অ্যাড রান, বাজেট অপ্টিমাইজেশন এবং রিপোর্টিং—সবকিছু আমরাই ম্যানেজ করি।
Meta/Facebook Ads
আপনাদের অ্যাড চালানোর জন্য কি আমার পেজের অ্যাক্সেস দিতে হবে?
হ্যাঁ, অ্যাড রান করার জন্য আপনার ফেসবুক পেজের 'Advertiser' বা 'Editor' অ্যাক্সেস প্রয়োজন হবে। এতে করে আপনার পেজের নামেই অ্যাডগুলো কাস্টমারদের কাছে পৌঁছাবে এবং ব্র্যান্ড ভ্যালু বাড়বে।
আমার নিজের কোনো Ad Account বা Business Manager নেই, কী করবো?
কোনো সমস্যা নেই! আপনার নিজস্ব অ্যাড অ্যাকাউন্ট না থাকলে আমরা আমাদের ভেরিফাইড এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করে আপনার অ্যাড রান করতে পারবো। এর জন্য অতিরিক্ত কোনো ঝামেলা পোহাতে হবে না।
আপনারা কি ইমেজ বা ভিডিও (Creative) বানিয়ে দেন?
আমাদের রেগুলার প্যাকেজে শুধুমাত্র মিডিয়া বায়িং এবং ক্যাম্পেইন ম্যানেজমেন্ট থাকে (কন্টেন্ট আপনাকে দিতে হবে)। তবে আপনার প্রয়োজন হলে আমাদের আলাদা ক্রিয়েটিভ টিমের মাধ্যমে আকর্ষণীয় অ্যাড ইমেজ বা ভিডিও বানিয়ে নিতে পারবেন (অতিরিক্ত চার্জ প্রযোজ্য)।
বাজেট ও পেমেন্ট
অ্যাড বাজেট কি আপনাদের সার্ভিস চার্জের ভেতরেই থাকে?
না, অ্যাড বাজেট এবং আমাদের সার্ভিস চার্জ সম্পূর্ণ আলাদা। আপনি মেটা বা টিকটককে অ্যাডের জন্য যে টাকা দেবেন, তা হলো অ্যাড বাজেট। আর আমাদের ম্যানেজমেন্টের জন্য যে পারিশ্রমিক দেবেন, তা হলো সার্ভিস চার্জ।
কত টাকা বাজেট দিয়ে শুরু করা ভালো?
এটি আপনার প্রোডাক্ট ও লক্ষ্যের ওপর নির্ভর করে। তবে অ্যালগরিদমকে সঠিকভাবে কাজ করার সুযোগ দিতে এবং ভালো রেজাল্ট বোঝার জন্য আমরা দিনে অন্তত ৫-১০ ডলার বাজেট রাখার পরামর্শ দিই।
পেমেন্ট কীভাবে করতে হবে?
আপনি খুব সহজেই আমাদের ক্লায়েন্ট ড্যাশবোর্ড ব্যবহার করে বিকাশ, নগদ, রকেট অথবা সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট প্রুফ সাবমিট করার সাথে সাথেই আমরা কাজ শুরু করে দিই।
রেজাল্ট ও রিপোর্টিং
আপনারা কি ১০০% সেলস বা রেজাল্টের গ্যারান্টি দেন?
আমরা কোনো অবাস্তব গ্যারান্টি দিই না। মার্কেটিংয়ে কেউ ১০০% সেলস গ্যারান্টি দিতে পারে না, কারণ সেলস নির্ভর করে আপনার প্রোডাক্টের কোয়ালিটি এবং দামের ওপর। তবে আমরা সঠিক টার্গেট অডিয়েন্সের কাছে আপনার প্রডাক্ট পৌঁছানো এবং সর্বোচ্চ ভালো কনভার্শন আনার নিশ্চয়তা দিই।
আমি কি আমার অ্যাডের রিপোর্ট দেখতে পাবো?
অবশ্যই! আমরা সম্পূর্ণ ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করি। আমাদের ক্লায়েন্ট ড্যাশবোর্ডে লগইন করে আপনি যেকোনো সময় আপনার লাইভ ক্যাম্পেইনের মেট্রিক্স (খরচ, রিচ, মেসেজ/সেলস) দেখতে পারবেন। এছাড়া ক্যাম্পেইন শেষে বিস্তারিত রিপোর্টও দেওয়া হয়।
এখনো আপনার প্রশ্নের উত্তর পাননি?
কোনো চিন্তা নেই! আমাদের এক্সপার্ট টিমের সাথে সরাসরি কথা বলুন। চায়ের আড্ডায় আপনার বিজনেসের গ্রোথ নিয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত।